ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে করোনা আক্রান্ত চিকিৎসকে এলাকা ছাড়া করতে এলাকাবাসীর চাপ! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২০৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি; 

ময়মনসিংহে এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানাজানি হলে তাঁর ও তাঁর স্বামীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এলাকার মানুষের কাছে যে ব্যবহার পেয়েছি, আমি ও আমার স্বামী কোনো দিন ভুলব না।’

ওই চিকিৎসক গতকাল মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, তিনি জাতির দুর্দিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে ছিলেন, তাদের চিকিৎসা দিয়েছেন। এ জন্য তিনি চিকিৎসক হিসেবে গর্ববােধ করেন। তিনি তাঁর আত্মীয়–স্বজনের কথা চিন্তা করে আগে থেকেই সতর্ক হয়ে নিজেকে আলাদা করে রেখেছিলেন।

গতকাল বিকেলে ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকায় ওই চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে এলাকাটি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। এর ঘণ্টাখানিক পর পুরো ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই চিকিৎসক ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সেখানে তিনি সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহের সময় উপস্থিত ছিলেন। তিনি ওই ব্যক্তিকে চিকিৎসা দেন। পরে ওই ব্যক্তির করোনা পজেটিভ আসে। এর পর তিনি হোম কোয়ারেন্টিনে থাকার জন্য ময়মনসিংহে তাঁর স্বামীর বাসায় চলে আসেন। এখানে তিনি আলাদা একটি কক্ষে থেকে হোম কোয়ারেন্টিন পালন করছিলেন। ওই চিকিৎসকের ঘনিষ্ঠ এক চিকিৎসক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তাঁর শ্বশুর শ্বাসকষ্টের রোগী এবং শ্বাশুড়ির ডায়াবেটিস আছে। এ কারণে তিনি সেখানে না থেকে ময়মনসিংহে চলে আসেন। চিকিৎসা কার্যক্রমে একজন চিকিৎসক নানা কারণেই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু এটি নিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ওই এলাকার কাউন্সিলর এবং কয়েক জন অতি উৎসাহী যুবক ওই চিকিৎসককে এলাকা ছাড়তে বাধ্য করেন। তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন।

এই চিকিৎসক বন্ধুসহ অন্তত তিনজন চিকিৎসক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় স্বাস্থ্যনীতি গাইডলাইন অনুযায়ী, কোনো ধরনের উপসর্গ না থাকলে যে কেউ বাসায় আইসোলেশনে থাকতে পারবেন। ওই চিকিৎসকও তাই করেছিলেন। তাঁর জ্বর, সর্দি, কাশির মতো কোনো উপসর্গ ছিল না। কিন্তু এলাকাবাসীর চাপে তাঁকে ও তাঁর স্বামীকে এলাকা ছাড়তে হয়েছে, এটা মানহানিকর।

জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান ভূইয়া বলেন, একজন চিকিৎসকের সঙ্গে এ ধরনের বাজে আচরণ কোনোভাবেই কাম্য নয়। একজন জনপ্রতিনিধি তাঁর অনুসারীদের নিয়ে রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনার পর অন্তত ১০ জন চিকিৎসক তাঁকে ফোনে জানিয়েছেন, তাদের বাড়িওয়ালারা বাড়িতে না এসে অন্যত্র থাকার জন্য চাপ দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক বলেন, ওই নারীকে নিয়ে যাওয়ার সময় তিনি ও তাঁর দুজন সহকর্মী উপস্থিত ছিলেন। তিনি ওই নারীর সঙ্গে কোনো কথা বলেননি। তাঁর স্বামীকে বলেছেন—’আপনারা শিক্ষিত লোক। আপনাদের কোনো ভুলের জন্য যেন পুরো এলাকা ধ্বংস না হয়ে যায়। আপনারা দ্রুত আইসোলেশন ইউনিটে চলে যান।’ এলকাবাসীর নিরাপত্তার কথা ভেবে পুরো এলাকায় জীবাণুনাশক ছিটিয়েছেন বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ময়মনসিংহে করোনা আক্রান্ত চিকিৎসকে এলাকা ছাড়া করতে এলাকাবাসীর চাপ! 

আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০