ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় গান গেয়ে মানুষকে ঘরে রাখছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

কুমিল্লায় গানে গানে মানুষকে সচেতন করার উদ্যোগ পুলিশের

কুমিল্লা প্রতিনিধি, 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুমিল্লায় গানে গানে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে পুলিশ। করোনা নিয়ে পুলিশ সুপারের নিজ হাতে লেখা গানটি গতকাল মঙ্গলবার রাতে নগরীর পুলিশ লাইন্স থেকে পুলিশের সদস্যদের মাধ্যমে একটি সঙ্গীত শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লা জেলা পুলিশের ফেসবুক আইডিতে ব্যতিক্রমধর্মী প্রচারণাটি সরাসরি সম্প্রচার হওয়ায় মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। অনেকে স্বেচ্ছায় পুলিশের এ ধরনের প্রচারণাকে ফেসবুকে প্রচার করে। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।
গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা নগরীর পুলিশ লাইন থেকে ফৌজদারী মোড়, আদালত সড়ক, পুরাতন চৌধুরীপাড়া, মোগলটুলী, গাংচর, রাজগঞ্জ, কান্দিরপাড় ও ঝাউতলাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গান পরিবেশন করা হয়। এ সময় গানের সুরে ঘর থেকে বের হয়ে আসা জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান পুলিশ সদস্যরা। অনেকে আবার বেলকনি বা জানালা দিয়ে হাত নেড়ে স্বাগত জানান। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় গান গেয়ে মানুষকে ঘরে রাখছে পুলিশ

আপডেট সময় : ১১:৪৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০