ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মাকে রাতের অন্ধকারে টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে ফেলে গিয়েছেন সন্তানেরা। জঙ্গলে ফেলে দেওয়া ওই মায়ের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।

গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই মায়ের এক ছেলে, দুই মেয়ে ও জামাতা।

সবাই মিলে সালনায় একটি ভাড়া বাসায় থাকলেও রান্না করে খাওয়াতেন ওই মা। কয়েক দিন ধরে তার জ্বর, সর্দি, কাশি শুরু হলে আশপাশের বাসার লোকজন তাদের তাড়িয়ে দেন।

ওই অবস্থায় মাকে সঙ্গে নিয়ে একটি পিকআপভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন সন্তানেরা। যাওয়ার পথে সখীপুরের জঙ্গলে মাকে ফেলে চলে যান।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, রাতের বেলা তার কান্নার শব্দ শুনে গ্রামবাসী এগিয়ে যায়। গ্রামের মানুষের সহযোগিতায় ওই মাকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় প্রশাসন।

ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, গ্রামবাসী খোঁজ না পেলে রাতে হয়তো ওই অসুস্থ নারীকে শিয়াল–কুকুরে খেয়ে ফেলত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে গেলেন সন্তানেরা

আপডেট সময় : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০