ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২২৯ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ২২৪ বার পড়া হয়েছে

২২৯ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

পাবনা প্রতিনিধি | 

২২৯ বস্তা চালসহ পাবনার ঢালারচর আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান কোরবান আলী সরদারকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে র‌্যাব চালসহ তাকে আটক করে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। কোরবান ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণ না রেখে ওই উপজেলঅর রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজস্ব ব্যবসায়িক গুদাম ঘরে রেখেছিল।

সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় র‌্যাব হাতেনাতে এই চাল উদ্ধার এবং চেয়ারম্যানকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাধেরহাট এলাকার কয়েকজন জানান, করোনার প্রাদুর্ভাব শুরু হলে সারা দেশের ন্যায় পাবনায়ও ত্রাণ তৎপরতা শুরু হয়। ত্রাণ কার্যক্রম শুরু হলে কোরবান চেয়ারম্যান চরাঞ্চল অধ্যুষিত ঢালারচর ইউনিয়ন পরিষদে না নিয়ে নিজ গুদাম ঘরে নিয়ে বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রি করছিল। এরই জের ধরে সোমবার রাতে হাতেনাতে ধরে ফেলে র‌্যাব সদস্যরা।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশি তথ্য তার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২২৯ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় : ০৯:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০