ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

দরিদ্রদের চাল নিয়ে কারসাজি, ধরা খেলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা;
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম ও উপকারভোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে চালের ডিলার ছাত্রলীগ নেতার লাইসেন্স বাতিল করে জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

ওই ডিলারের নাম আরিফ সরকার। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাপিয়াচালা বিক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডিলার আরিফ সরকার। তিনি গত ৫ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা হিসেবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রির জন্য ১৫ মেট্রিক টন চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। প্রতি মাসের চার সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিক্রির কথা।

কিন্তু তালিকাভুক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সাপিয়াচালা বিক্রয়কেন্দ্রে ৫০-৬০ জনের কাছে বিক্রি করে দোকান বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সোমবার ওই বাজারে গিয়ে হতদরিদ্র তালিকাভুক্তরা চাল কিনতে গিয়ে ফিরে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপকারভোগী এ প্রতিনিধিকে জানান, ওই ছাত্রলীগ নেতা বাকি সব চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। ওই চাল কম দামে স্থানীয় অনেক প্রভাবশালী ও বিত্তবানরা কিনে ব্যবসা করেন।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভুক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারণা দায়ে তার লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দরিদ্রদের চাল নিয়ে কারসাজি, ধরা খেলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ১০:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০