ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

৭০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রি করলো ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা, 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গেল ২৪ ঘণ্টার ব্যবধানে মাটিরাঙ্গা ও দীঘিনালা থেকে ২৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দীঘিনালা উপজেলার মেরুং বাজার থেকে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্ল্যাহ।

এ সময় অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনার অপরাধে মো. দেলোয়ার হোসেন দুলু নামে একজনকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক চালের ডিলার মেরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিযুক্ত ডিলার মো. জহির উদ্দিন ১০ টাকা মূল্যের চাল কালোবাজারে বিক্রি করে দেন। পরে মেরুং বাজারে অভিযান চালান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় একটি গুদাম থেকে ৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ২১০০ কেজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল মানুষের মাঝে না দিয়ে অবৈধ ভাবে মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এতে ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় মজুতকারীকে আটক করা গেলেও ডিলার পলাতক রয়েছে। উভয়ের বিরুদ্ধে দ-বিধি মোতাবেক মামলা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৭০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রি করলো ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৯:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০