ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২৪৪ বার পড়া হয়েছে

করোনার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিতে পারে দুর্ভিক্ষ জাতিসংঘ

অনলাইন ডেস্কঃ 
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। প্রায় প্রতিটি দেশই সীমান্ত বন্ধ করে দিয়েছে। মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে। আর সে কারণেই তৈরি হতে পারে খাদ্য সংকট। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করছে যে, বিশ্বজুড়ে খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। খবর সিএনএনের। করোনার প্রভাব রুখতে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন শুরু হয়েছে এর জেরেই অনভিপ্রেত খাদ্য সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও।

আন্তর্জাতিক এ সংস্থাটি বলছে, এখন খাবারের অভাব বোঝা না গেলেও লকডাউনের পর খাদ্যের প্রকট অভাব শুরু হবে। ইতোমধ্যেই বিশ্বব্যপী প্রায় ৮০ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে।

জাতিসংঘের আশঙ্কা, লকডাউনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, যাদের খাদ্যের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়, সেসব দেশ চরম সমস্যায় পড়তে পারে। দেখা দিতে পারে দুর্ভিক্ষ।

এই সংকট থেকে রক্ষা পেতে দ্রুত বিশ্বজুড়ে খাদ্য পরিবহনের ব্যবস্থা চালু করতে তাগিদ দিয়েছে এফএও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিতে পারে দুর্ভিক্ষ: জাতিসংঘ

আপডেট সময় : ০৮:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০