ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo ৩০ লাখের প্রকল্পে প্রায় ৩ কোটি আত্মসাৎ: রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়মের বিস্ফোরণ Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক  Logo রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ বাহিনীর হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি; 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটির নিচ থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের জনৈক মন্টু মন্ডলের বাড়ি থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওইদিন রাতে বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার জানিয়েছেন, রকেট লঞ্চার উদ্ধারের ঘটনাটি যশোর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আজ সোমবার সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল চুয়াডাঙ্গায় এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করবেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের মন্টু মন্ডলের বাড়িতে গৃহনির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। শনিবার দুপুরের পর নির্মাণ শ্রমিকরা মাটি খোড়ার সময় হঠাৎ করে মাটির নিচে লোহার শক্ত একটি বস্তু দেখতে পাই। পরে সেটি রকেট লঞ্চারের মতো দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যদের। বিকালেই ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি রকেট লঞ্চার হিসাবে শনাক্ত করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল থেকে রকেট লঞ্চারটি খুব সাবধানতার সঙ্গে উদ্ধার করেন। বর্তমানে রকেট লঞ্চারটি আলমডাঙ্গা থানাতেই একটি বস্তার মধ্যে রাখা হয়েছে। তবে তিনি জানান, উদ্ধারকৃত রকেট লঞ্চারটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ এটি অনেকটা মরিচা পড়ে গেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি উদ্ধারের ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একইসঙ্গে যশোর সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও জানানো হয়েছে। সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলের চুয়াডাঙ্গাতে আসার কথা রয়েছে। বিশেষজ্ঞ দলটি আসলে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০