ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

সরকারি চাল চুরিতে ইউপি চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগ নেতা, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

লালমোহন (ভোলা) সংবাদদাতাঃ
ভোলার লালমোহনে সরকারি চাল চুরির অভিযোগে উঠছে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শনিবার ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধারসহ ইউপি সদস্য ওমর তালুকদারকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ওমর বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার।

অন্য অভিযুক্তরা হলেন- বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং ভাড়ায় চালিত হোন্ডা চালক সুমন বিশ্বাস।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, শুক্রবার রাতে ওই ইউনিয়নের হাজিরহাট বাজারে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি চাল জব্দ করেন ইউনিয়নটির ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। মামলার খবর শুনে অপর আসামিরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে ওমর মেম্বারের আত্মীয় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে চার বস্তা, হোন্ডা চালক সুমনের ঘর থেকে ৯ বস্তা ও পরিষদের পাশে সমিলের কাঠের গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার বলেন, এসব চাল কার্ডধারী জেলেদের। জেলেরা চাল পেয়ে বিক্রি করেছে। ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম জানান, আমি জেলেদের নিয়ম মতো চাল বিতরণের তদারকি করেছি। তারপরও এসব চাল কিভাবে বাইরে বের হলো তা বিস্ময়ের। আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারি চাল চুরিতে ইউপি চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগ নেতা, আটক ১

আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০