ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রান্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ২৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবরে বলা হয়, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন। রয়েছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য।

সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) কয়েক দফায় মোট ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে।

কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রান্ত!

আপডেট সময় : ০৯:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০