ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মহামারীর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দুষলেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভুলের কারণে নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রোগটির ‘একটি দিকও’ জাতিসংঘের সংস্থাটি ‘বুঝতে পারেনি’ দাবি করে ট্রাম্প আর্থিক সাহায্য বন্ধেরও হুমকি দিয়েছেন।

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় ডব্লিউএইচও চীনের দিকে ঝুঁকে আছে। পক্ষপাতিত্ব করছে। এটা ঠিক নয়। আমরা তাদের আর আর্থিক সাহায্য দেব কি না, সেটি ভাবছি।’

ট্রাম্পের অভিযোগ, সংস্থাটি করোনা সম্পর্কে আমেরিকাকে ভুল পরামর্শ দিয়েছিল, ‘ওরা আমাকে সীমান্ত বন্ধ না করার পরামর্শ দিয়েছিল। সৌভাগ্যবশত আমি সেই পরামর্শ মানিনি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর ট্রাম্পের মতো অনেকেই নাখোশ। ভাইরাসটি চীনে দ্রুত ছড়িয়ে পড়লেও বৈশ্বিক মহামারী ঘোষণা করতে অনেক সময় নিয়েছে সংস্থাটি। বিভিন্ন দেশকে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ না করার আহ্বানও জানিয়ে গেছে তারা।

আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির মঙ্গলবার রাতের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মহামারীর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দুষলেন ট্রাম্প

আপডেট সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০