ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

থানার বাথরুমে ঢুকে হারপিক খেলেন তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধিঃ মুঠোফোনে প্রেম। এরপর বিয়ে না করেই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস। এখন বিয়েতে অস্বীকৃতি জানানোই হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সের এক ছাত্রী। এ ঘটনায় প্রেমিক ইমরানকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর কামালকাছনা এলাকার আশরাফ আলীর ছেলে ও একটি কোচিং সেন্টারের পরিচালক ইমরানের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। এরপর বিয়ে না করেই গোপনে তারা বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন।

সম্প্রতি ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানান ইমরান। এ নিয়ে বুধবার রাত ৯টার দিকে থানায় দু’জনকে নিয়ে আলোচনার উদ্যোগ নেয় পুলিশ। এ সময় ইমরান বিয়েতে অস্বীকৃতি জানালে ওই কলেজছাত্রী থানার বাথরুমে ঢুকে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোক্তারুল আলম বলেন, প্রেমিক ইমরানকে আটক করা হয়েছে এবং ওই কলেজছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

থানার বাথরুমে ঢুকে হারপিক খেলেন তরুণী

আপডেট সময় : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯