ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫ শতাধিক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
ভারতে গত একদিনে আরও ৫ শতাধিক মানুষকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩ হাজার ৫৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে ভারতীয় টেলিভিশন এনডিটিভি।

কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৮৩ জন। গতকাল রাত পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭৫। এছাড়া আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শুক্রবার ভারতে একদিনে সর্বোচ্চ ৬০০ জন আক্রান্ত এবং ১২ জন কোভিড-১৯ রোগী মারা যান। এদিকে দিল্লির তাবলিগ মসজিদ জামাতে যোগ দেওয়া অনেকে করোনাভাইরাস আক্রান্তের প্রমাণ পাওয়া গেছে বলে গতকাল শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে দেশটিতে বিতর্কও চলছে।

আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে জাতীয় সহমর্মিতার অংশ হিসেবে স্থানীয় সময় রাত ৯টা থেকে ৯ মিনিট আলো নিভিয়ে করোনাভাইরাস মহামারির অন্ধকার দূর করার ডাকে সামিল হন গোটা ভারতবাসী। এদিকে বিভিন্ন দলের নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন মোদি।

মহারাষ্ট্রকে পেছনে ফেলে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে এখন দিল্লি। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী দিল্লিতে আক্রান্তের সংখ্যা এখন ৫০৩। অথচ সকালেও মহারাষ্ট্র ও কেরালার পর তৃতীয় স্থানে ছিল দিল্লি। আজ দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫ শতাধিক 

আপডেট সময় : ১০:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০