ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে করোনা সন্দেহে বৃদ্ধের মৃত্যু, ৩৩ পরিবার লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি, 

শরীয়তপুরের নড়িয়ায় জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত হয়ে আমান উল্লাহ বেপারী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাড়িসহ আশপাশের ৩৩ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার থিরোপাড়া এলাকায় আমান উল্লাহ বেপারী (৯০) নামে এক ব্যক্তি জ্বর ও মাথা ব্যথা নিয়ে গত ১ এপ্রিল প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে সেখানে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ শনিবার ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, ওই ব্যক্তির মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িসহ আশপাশের ৩৩টি পরিবারকে লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শরীয়তপুরে করোনা সন্দেহে বৃদ্ধের মৃত্যু, ৩৩ পরিবার লকডাউন

আপডেট সময় : ১১:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০