ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে করোনার লক্ষণ নিয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

মানিকগঞ্জে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সুচিত্রা সরকার (২৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুচিত্রা সরকার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মুদি দোকানদার নিতাই সরকারেরর স্ত্রী।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এস এম মনিরুজ্জামান জানান, মৃত অবস্থায় গৃহবধূ সুচিত্রা সরকারকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি সাতদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং দুদিন ধরে পাতলা পায়খানায় আক্রান্ত ছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক।

তিনি বলেন, সাতদিন আগে ওই গৃহবধূর শ্বশুর মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে অনেক লোক সমাগম হয়েছিল। সেখানে আসা কোনো ব্যক্তির কাছ থেকে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া ২৬ বছর বয়সী ওই নারীর ডায়াবেটিস এবং হৃদরোগসহ অন্য কোনো রোগ ছিল না। হঠাৎ করে তার এই মৃত্যু সন্দেহজনক হওয়ায় বিষয়টি পুলিশ, সিভিল সার্জন এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ওই গৃহবধূর পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালকে বিশেষ নজরদারিতে এবং রোগীর সংস্পর্শে আশা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হযেছে। পরীক্ষায় ওই গৃহবধূর করোনাভাইরাস শনাক্ত হলে পুরো গ্রামকেই লকডাউন করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানিকগঞ্জে করোনার লক্ষণ নিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০