ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদপুরে রাতে হঠাৎ মসজিদে মসজিদে আজান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি; 
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে রাতে হঠাৎ মসজিদে মসজিদে আজানের ধ্বনি শোনা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি।

প্রথমে একজনেরটা শুনে অন্যরা আজান দিলেও কী কারণে এমনটি হয়েছে সে বিষয়ে কেউ সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

ঢাকায় বসবাসরত হাজীগঞ্জের বাসিন্দা ইমাম হোসেন ইমন ফোন করে যুগান্তরকে জানান, তিনি শুনেছেন– হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে নাকি বৃহস্পতিবার সকালে একটি শিশু জন্ম নিয়ে মারা গেছে। সে শিশু নাকি বলেছে আজান দিতে।

বিষয়টির সত্যতা জানতে ওই গ্রামে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, এটি গুজব। এ ঘটনা সত্য নয়।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কর্তৃপক্ষ জানায়, এটি গুজব। আমরা আজান দিইনি।

উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া জামে মসজিদের খতিব শাহ আলম আল কাদরী ও কাকৈরতলা সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আবদুল মমিন ফারুকি জানান, আমরা কোনো নির্দেশনা পাইনি। আর শরিয়তে এমন কোনো কাজ করার বৈধতাও দেখি না। এটি গুজব হবে।

একই গ্রামের মুন্সিবাড়ি মসজিদের ইমাম জানান, তাকে কোনো এক হুজুর আজান দিতে বলেছেন। তাই তিনি সে মোতাবেক আজান দিয়েছেন। তবে তিনি বলেছেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আজান দেয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি যুগান্তরকে বলেন, ‘আমরা কোনো নির্দেশনা পাইনি। তবে আজানের কথা শুনেছি। রাত ১০টা থেকে বিভিন্ন মসজিদে হঠাৎ আজান দেয়া হয়েছে।

এদিকে ইসলামী ফাউন্ডেশন অথবা উপজেলা প্রশাসন এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তারা বলেছেন এটি গুজব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদপুরে রাতে হঠাৎ মসজিদে মসজিদে আজান!

আপডেট সময় : ১২:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০