ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

খুলনা মেডিকেলে করোনা সন্দেহে চারজন ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

খুলনা মেডিকেলে করোনা সন্দেহে চারজন ভর্তি

খুলনা প্রতিনিধি; 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সন্দেহে এ পর্যন্ত চারজন ভর্তি হয়েছে। তাদেরকে মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
খুলনা মহানগর ও নয় উপজেলায় এ পর্যন্ত এক হাজার ৬৭৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ৭৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত করা হয়েছে।
করোনা ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, খুলনার বটিয়াঘাটার এক স্কুল শিক্ষিকা আজ ভর্তি হয়েছে করোনা ইউনিটে। তার শারীরিক অবস্থা ভালো না। তাকে যে বান্ধবী সাহায্য করে নিয়ে এসেছিল তাকেও ভর্তি করা হয়েছে।
এছাড়া আরও দু’জন করোনা ইউনিটে ভর্তি আছেন বলে তিনি জানিয়েছেন।
এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ বৃহস্পতিবার বলেছেন, দেশে আরও পাঁচজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত ৪৪ জন।
বিকেল সাড়ে তিনটায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।
২৪ ঘণ্টায় আইইডিসিআরে কল করেছেন তিন হাজার ৩২১ জন। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুলনা মেডিকেলে করোনা সন্দেহে চারজন ভর্তি

আপডেট সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০