ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিরাট বিপর্যয়ের দ্বারপ্রান্তে স্পেন, হাসপাতালে ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  জেরে নতুন করে বিপর্যয়ের দেশ হিসেবে চিহ্নিত হচ্ছে স্পেন। এরই মধ্যে চীনের মৃত্যুর সংখ্যা টপকে গেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু হয়েছে সে দেশে।

রাজধানী মাদ্রিদে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানকার বৃদ্ধাশ্রম থেকেও কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিশ্বব্যাপী যে ২১ হাজার মানুষ করোনায় মারা গেছে, তার মধ্যে প্রায় অর্ধেকই ইতালি আর স্পেনে। স্পেনের বিশেষজ্ঞরা বলছেন, মানুষজন ঘরে বন্দি হয়ে আছে। তারা চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। সামনের সপ্তাহে কী ঘটতে যাচ্ছে, সে ব্যাপারে তারা ভাবতে ভাবতে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ হাজার রোগী মাদ্রিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৩১৬৬ জন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইতালির পর ভয়াবহ পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্র ও স্পেনের। বিশেষজ্ঞদের একপক্ষ মনে করছেন, স্পেনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভয়াবহ হতে পারে। তবে অন্যপক্ষ মনে করছেন, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বেশি খারাপ হতে পারে। তবে উভয়েই মনে করেন, চীন, ইতালির পরেই এই দুই দেশ ক্ষতির মধ্যে পড়বে।

তবে, এসবের মধ্যেও আশার কথা হলো- মাদ্রিদ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আরো ব্যাপক প্রস্তুতির চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিরাট বিপর্যয়ের দ্বারপ্রান্তে স্পেন, হাসপাতালে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০