ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাত ১২টা থেকে ফেনী ‘লকডাউন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেনীকে লকডাউন করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে । লকডাউন অবস্থায় প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে ফেনীর গণমানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময় কোনোভাবেই একাধিক ব্যক্তির সমাগম মেনে নেয়া হবে না। সর্বক্ষেত্রে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আইন অমান্যকারীদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোরতা প্রয়োগ করবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, করোনাভাইরাস সংক্রমণে আমরা স্টেজ-২ তে আছি। আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি তবে আমাদের জনসংখ্যার ঘনত্বের কারণে করোনা খারাপ সংবাদ বয়ে আনতে পারে।

জেলা প্রশাসক জানান, লকডাউন অবস্থায় শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে।

এদিকে বুধবার বিকেল থেকে প্রশাসনের সহায়তায় কাজ শুরু করবে সেনাবাহিনী। শহরের জিরো পয়েন্ট সংলগ্ন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্প থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাত ১২টা থেকে ফেনী ‘লকডাউন’

আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০