ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জ্বর সর্দি হাঁচি কাশির জন্য বিএসএমএমইউ’র বিশেষ সেবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ৩০৬ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা” 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রোগী ভর্তি সীমিত করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গুরুতর (একিউট) অসুস্থ রোগী ছাড়া অন্যান্যদের আপাতত ভর্তি করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২১ মার্চ) রাতে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এ সব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএসএমএমইউ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে বিভিন্ন বিভাগে রোগী ভর্তি সীমিত রাখা হবে।’

উপাচার্য বলেন, ‘হাসপাতালে আগত কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত থাকলে তার মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন জটিল রোগীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হবে। এ কারণে তীব্র ও জটিল রোগে আক্রান্ত অসুস্থ রোগী ছাড়া এই মুহূর্তে অন্যান্যদের যাদের এখনই হাসপাতালে ভর্তি না করলেও চলে এমন রোগীদের আপাতত ভর্তি করা হবে না। চিকিৎসক-নার্সদের নিরাপত্তার জন্য ইতোমধ্যেই পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়েছে।’

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত রোগীদের জন্য বেতার ভবনে পৃথক স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। সেখানে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্টাফরা পিপিই পরিধান করে রোগীদের সেবা প্রদান করছেন। শনিবার থেকে বিশেষ এই স্বাস্থ্যসেবা শুরু হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জ্বর সর্দি হাঁচি কাশির জন্য বিএসএমএমইউ’র বিশেষ সেবা

আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০