ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত হতে পারে ৩০ কোটি ভারতীয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০ ২৪২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হতে পারে ৩০ কোটি ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন জনস্বাস্থ্য বিষয়ক প্রথম সারির একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। ওয়াশিংটন এবং দিল্লিভিত্তিক সেন্টার ফর ডিজিজ, ডিনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসির ডিরেক্টর রামানন লক্ষ্মীনারায়ণন বিবিসিকে জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির পরবর্তী ‘হটস্পট’ হতে চলেছে ভারত। তার কথায়, অতি জরুরি ভিত্তিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সুনামির জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে আক্রান্তের সংখ্যা অনুমান করতে যে গাণিতিক সূত্র অনুসরণ করা হয়েছে, ভারতের ক্ষেত্রে তা প্রয়োগ করা হলে কমপক্ষে ৩০ কোটি মানুষের প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। তার কথায়, আক্রান্ত ৩০ কোটির মধ্যে ৪০ থেকে ৮০ লাখ মানুষের শারীরিক অবস্থা জটিল আকার নিতে পারে। যাদের হাসপাতালে ভর্তি করতে হবে।

নারায়ণন মনে করেন, ভারতে এখনও পর্যন্ত যতজন করোনায় আক্রান্ত বলে দাবি করা হচ্ছে প্রকৃত সংখ্যাটা তার তুলনায় অনেকই বেশি। তিনি বলেন, লোকজনের পরীক্ষা কম হচ্ছে বলেই করোনা আক্রান্তদের চিহ্নিত করা যাচ্ছে না।

এই বিশেষজ্ঞের কথায়, এখন করোনা যে দেশগুলোতে মহামারির আকার নিয়েছে, ভারত তার থেকে দুই সপ্তাহ পিছিয়ে রয়েছে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে ইতালি, স্পেন বা চীনের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ভারতেও হতে চলেছে। জনসংখ্যার ঘনত্বের কারণেই ভারত করোনা সংক্রমণের ভয় বেশি।

করোনা মহামারী সামলাতে ভারতে কতটা প্রস্তুত তা নিয়ে সন্দেহও ব্যক্ত করেছেন নারায়ণন। তার মতে, ইউরোপের আক্রান্ত দেশগুলোর তুলনায় ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক দুর্বল। ভারতে বর্তমানে ৭০ হাজার থেকে এত লাখের মতো আইসিইউ বেড রয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ থেকে ৮০ লাখে পৌঁছালে হিমশিম খাবে হাসপাতালগুলো।

এই গবেষকের কথায়, সুনামি ধেয়ে আসছে ভারতের দিকে। বসে থাকলে, ধ্বংস হয়ে যেতে হবে। বাঁচার জন্য জীবন দিয়ে লড়াই ছাড়া বিকল্প পথ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় আক্রান্ত হতে পারে ৩০ কোটি ভারতীয়

আপডেট সময় : ১১:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০