ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

করোনায় দরিদ্র দেশগুলোর কয়েক লাখ মানুষের মৃত্যুর আশংকা জাতিসংঘের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০ ২০১ বার পড়া হয়েছে

করোনায় দরিদ্র দেশগুলোর কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক; 

যদি এখনই নতুন করোনাভাইরাসকে ঠেকানো না যায় তাহলে বিশেষ করে দরিদ্র দেশগুলোর কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে। বৃহস্পতিবার এমনটা সতর্ক করে দিয়ে এই মহামারির বিরুদ্ধের বৈশ্বিক সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গুতেরেস বলেন, আমরা যদি এই ভাইরাসকে দাবানলের মতো ছড়িয়ে পড়তে দেই, বিশেষ করে বিশ্বের ঝুঁকিপূর্ণ অঞ্চলে, এটা কয়েক লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। তিনি বলেন, বৈশ্বিক সংহতি এখন কেবল নৈতিক প্রয়োজনই নয়, এতে সবার স্বার্থ রয়েছে।

করোনাভাইরাসে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং প্রায় আড়াই লাখ মানুষ আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে গুতেরেস এই ‘স্বাস্থ্য বিপর্যয়’ থেকে রক্ষার জন্য একটি বৈশ্বিক সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, আমাদেরকে অবিলম্বে এমন পরিস্থিতি থেকে দূরে সরে যেতে হবে যেখানে প্রতিটি দেশ তার নিজস্ব স্বাস্থ্য কৌশল গ্রহণ করছে যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে একটি সমন্বিত বৈশ্বিক প্রতিক্রিয়া নিশ্চিত হয়, সংকট মোকাবিলায় কম প্রস্তুত দেশগুলোকে সহায়তা করে।

এসময় তিনি করোনা বৈশ্বিকভাবে মোকাবিলায় গ্রুপ 20-র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি ধনী দেশের কেবল তার নাগরিকদের কথাই চিন্তা করা উচিত নয়। আমি গ্রুপ-20 এর প্রতি দৃঢ়ভাবে আবেদন জানাই তারা যেন আফ্রিকার দেশ এবং উন্নয়নশীল বিশ্বের অন্যদের বিষয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় দরিদ্র দেশগুলোর কয়েক লাখ মানুষের মৃত্যুর আশংকা জাতিসংঘের

আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০