ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ২৪৫ বার পড়া হয়েছে

সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

অনলাইন রিপোর্ট | 

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত ৯ বছরে অন্তত ৩ লাখ ৮৪ হাজার সিরীয় নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১ লাখ ১৬ হাজার বেসামরিক বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পর্যবেক্ষক সংস্থাটির প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে ২২ হাজার শিশু ও ১৩ হাজার নারী রয়েছে। এছাড়া আছে ১ লাখ ২৯ হাজার ৪৭৬ জন সিরীয় যোদ্ধা। নিহতদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন হিজবুল্লাহর সদস্য রয়েছে। আর বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নিহতের সংখ্যা ৫৭ হাজার। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের ১৩ হাজার ৬২৪ জন সদস্যও নিহত হয়েছে। এই দলটি যুক্তরাষ্ট্রের সমর্থনে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে।
গত ডিসেম্বর থেকে দামেস্ক প্রশাসন সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। তবে আঙ্কারা ও মস্কোর মধ্যস্থতার ফলে বর্তমানে ইদলিবে অভিযান বন্ধ রয়েছে।
সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির অবকাঠামোগত অবস্থা ভেঙে পড়েছে। অর্থনৈতিক অবস্থাও শোচনীয় পর্যায়ে রয়েছে। জাতিসংঘের মতে, নিকট ভবিষ্যতে দেশটি যুদ্ধপরবর্তী অর্থনৈতিক দুরবস্থা ও স্বাস্থ্যগত বিপর্যয়ে পড়তে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

আপডেট সময় : ০৭:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০