ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অর্থনীতি শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন: অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি শক্তিশালী হলেও পুঁজিবাজার ঠনঠন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুল রহমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমানের বক্তব্যের কাউন্টারে মুস্তফা কামাল বলেন, সরকারের কাজ হবে পুঁজিবাজারকে সমৃদ্ধ করা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকার এই কাজ করবে।

তিনি বলেন, দেশের সামস্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে পুঁজিবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন। সেটাতো হতে পারে না। সুতরাং এর কারণগুলো আপনাদের খুঁজে বের করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার সরকার সমাধান করে দেবে না। সরকার সমাধান করতে পারে না। তবে পুঁজিবাজারের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা সরকার করবে।

পুঁজিবাজারের বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে সমস্যা রয়েছে। সমাধান হচ্ছে না। সমাধানের পথ তৈরি করুন। আমরা সমাধান দেখতে চাই।

এমন দিন অর্থমন্ত্রী এই কথা বললেন যেদিন দেশের দুই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৯৭ পয়েন্ট। কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আইন অনেক আছে। আইনগুলোতে কোনো অসঙ্গতি আছে কি না সেগুলো দেখবেন। সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে তাদেরকেও আপনারা সাহায্য-সহযোগিতা করবেন। এখন এক হয়ে কাজ করলে এর সমাধান পাবেন। একীভূত না হয়ে একে অপরের সমালোচনা করলে আমরা কাজটি করতে পারব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অর্থনীতি শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০