ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন আতিকুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে গিয়ে দোয়া নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

ঢাকার দুই সিটি নির্বাচনের আগের দিন (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করেন আতিকুল। গণভবন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের এক ফেসবুক পোস্ট থেকেও বিষয়টির সত্যতা মেলে।

এদিন রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ দোয়া নিতে গিয়েছিলাম।’

ওই ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চেয়ারে বসে আসেন। তার পাশে এক হাটু মুড়ে চেয়ারের হাতলে ভর দিয়ে থাকতে দেখা যায় আতিকুল ইসলামকে।

এদিকে, ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।

এর আগে ঢাকা উত্তর সিটিতে ৯ মাস মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের মার্চ মাসে উপ-নির্বাচনে নৌকার টিকিট নিয়ে মেয়র হন আতিকুল। ঢাকার এ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।

ঢাকার এ দুই সিটিতে ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদিও বিতরণ করেছে ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন আতিকুল

আপডেট সময় : ১২:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০