ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কমলগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দীন আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো শনিবার ‘কমলগঞ্জ পিঠা উৎসব-২০২০’ আয়োজন করা হয়েছে।

চিতই পিঠা, মেড়া (ঢেলা) পিঠা, পাটিসাপ্টা, নারকেলি পপ, রস পিঠা, ডুঙ্গা (বাঁশের চোঙায় তৈরি), নুনের পিঠা, সন্দেশসহ (ময়দা বা আটা দিয়ে গুড়ের পিঠা) হাতে গোনা কয়েকটি পিঠা ছাড়া সিলেট অঞ্চলের লোকজন অন্যান্য পিঠার সঙ্গে তেমন পরিচিত নয়। সেই শূন্যতা ঘুচিয়ে দিতেই কমলগঞ্জ পিঠা উৎসব উদযাপন কমিটি আয়োজন করেছে কমলগঞ্জের এ পিঠা উৎসব। এ উৎসবে শতাধিক দেশি পিঠার স্বাদ পাবে এলাকার মানুষ।

বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে নানা রকমের মজাদার পিঠা তৈরি হয় তা জানা, তৈরির কৌশল জানা ও সবাইকে এ ব্যাপারে জানাতে, বিশেষ করে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্যই ‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠাপুলির সুবাস’ স্লোগান নিয়ে আজ কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রথমবারের মতো ‘কমলগঞ্জ পিঠা উৎসব ২০২০’ আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো হলেও পিঠা উৎসবে স্টল থাকবে ৪৫টি।

জানুয়ারির শুরু থেকেই আগ্রহী মানুষ আর স্টলের মালিকরা পিঠা উৎসব উদযাপন কমিটির কাছে জানতে চান, কবে শুরু হবে উৎসব। পিঠা উৎসবের খবর পেয়ে এলাকাবাসীর মনে লেগেছে উৎসবের রং। সকাল ৯টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মকবুল আলী মাঠে স্টল সাজিয়ে বিক্রিবাট্টা শুরু হবে। দুপুরেই অতিথিরা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ইউএনও আশেকুল হক, আওয়ামী লীগ সভাপতি আসলম ইকবাল, সাধারণ সম্পাদক আজাদুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কমলগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত  

আপডেট সময় : ১১:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০