ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অনলাইনে অর্ডার দিয়ে পেলেন সাপ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ;

তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবন অনেকটা সহজ হয়েছে। কিন্তু এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। ঠিক এমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি।

জানা গেছে, পনেরো দিন আগে একটি পার্সেল বুক করেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এস মুথুকুমারণ। পার্সেল ডেলিভারির ঠিকানা দেওয়া হয় রায়রঙ্গপুরের বাড়ির। একটি ক্যুরিয়ার কোম্পানি ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে পার্সেলটি প্যাক করে পাঠায়। ওই পার্সেলটি মুথুকুমারণের বাড়িতে পৌঁছয় রোববার।

উত্সাহ নিয়ে পার্সেলটি খোলেন মুথুকামারণ। কিন্তু খুলতেই চমকে ওঠেন। ভেতরে যে একটি জলজ্যান্ত কোবরা। সঙ্গে সঙ্গে সেটিকে সাবধানে সরিয়ে রেখে বন দফতরে খবর দেন। তাদেরকে জানান, বাড়িতে আসা পার্সেলের ভিতরে রয়েছে একটি সাপ। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছায়। সাপটিকে উদ্ধার করে তার প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেয়।

মুথুকুমারণ জানিয়েছেন, সাপটি কোনোভাবে পার্সেলের মধ্যে ঢুকে পড়েছে হয়তো। তবে তিনি যা আনাতে চেয়েছিলেন, সেটি বাক্সের মধ্যে ছিল কিনা তা জানা যায়নি। এমনও হতে পারে পার্সেল প্যাক হওয়ার পরে কোনও একটি সময় সাপটি বাক্সটির ফাঁক দিয়ে ঢুকে পড়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনলাইনে অর্ডার দিয়ে পেলেন সাপ!

আপডেট সময় : ০৮:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০