ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-ছেলে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত

বরিশাল প্রতিনিধি |

মধ্যরাতে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে এক নারী ও তার সাত বছরের ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা বেগম (২৮) ও তার ছেলে মমিন খান (৭)।
নিহত দুজনসহ আহত তিনজন কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী। বাকি আহতরা ফারহান-৯ লঞ্চের যাত্রী। ফারহান ৯ লঞ্চের ধাক্কায় কীর্তনখোলা-১০ লঞ্চটি দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল রোববার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌপথের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় লঞ্চের নিচতলার ডেকে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রুবেল খান। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী মাহমুদা ও ছেলে মমিন।
গতকাল রাত ৯টার দিকে কীর্তনখোলা-১০ লঞ্চটি বরিশাল থেকে ঢাকা ছেড়ে যায়। অপরদিকে ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার হুলারহাট যাচ্ছিলো।
লঞ্চটির ম্যানেজার মোঃ বেলাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফারহান-৯ লঞ্চ মেঘনা নদীর মাঝেরচর এলাকায় পৌছালে কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা লঞ্চের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হন। আহতদের চাঁদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশে রওনা করেছে।
ফারহান-৯ লঞ্চের কেরাণী মোঃ আল আমিন  জানান, কুয়াশার কারণে তাদের লঞ্চ দুর্ঘটনা কবলিত হয় এবং ৫ জন যাত্রী আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-ছেলে নিহত

আপডেট সময় : ১১:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০