ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ৩২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম প্রতিনিধি|  চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এবং নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই আসনে এ প্রথম ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
১৭০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ১৯৮ জন আর নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৮৭ জন।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ নৌকা ও বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়া অন্যান্য ৪ প্রার্থী হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ)এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ও ন্যাপের বাপন দাশগুপ্ত।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, খুব সুন্দর নির্বাচনী পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন র‌্যাব। এ ছাড়া ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে মোবাইল টিমে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০