ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২১১ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি; মাদারীপুর রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে এক রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে বাবুল মুন্সী (৪৫) নামে একজন নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হয়।

শুক্রবার সকালে উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মুন্সী উক্ত গ্রামের মজিদ মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবত এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে দেলোয়ার মেম্বারের পক্ষের কয়েক যুবক মিলে এলাকার জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা করার জন্য দা, কাচি ও ছ্যান নিয়ে বের হয়। কিন্তু এ ঘটনা দেখে প্রতিপক্ষ জুলফিকার খালাশীর লোকজন তাদের ওপর হামলা করতে এসেছে ভেবে ওই যুবকদের পরিছন্নতা কাজে বাধা দিয়ে তাদের ওপর হামলা ও মারধর করে।
পরে আরও সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় পুলিশ বৃহস্পতিবার রাতেই সাবেক মেম্বারসহ তিনজনকে আটক করলেও ক্ষিপ্ত দুই পক্ষ থেমে থাকেনি। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে বিবাদমান ওই দুটি পক্ষ জুলফিকার খালাশী (৫৫) ও দেলোয়ার মেম্বার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মারাত্মক আহত সিরাজ খালাশী (৪০), জুলফিকার খালাশী (৫৫), কহিনুর খালাশী (৪৫), সজিব মুন্সী (৪৫), দেলোয়ার মুন্সী (৩০), বাবুল মুন্সী (৪৫), রিপন মুন্সীকে (৪৫), হাসান শেখ (৩৫) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় হাসান শেখ, বাবুল মুন্সী ও কহিনুর খালাশীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বাবুল মুন্সী (৪৫) দুপুর ২ টার সময় মারা যায়।

বাবুল মুন্সীর মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে বলে স্থানীয়রা জানায়।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, বাবুল মুন্সী নামে একজন মারা গেছে। এ ব্যাপারে তিনজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০