ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মেঘনা নদী থেকে ১৫ জেটি উচ্ছেদ, তিন ড্রেজার জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২০১ বার পড়া হয়েছে

আশুগঞ্জের মেঘনা নদী থেকে ১৫ জেটি উচ্ছেদ, তিন ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি|

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর তীরে অবস্থিত ১৫টি অবৈধ জেটি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ’র উদ্যোগে আশুগঞ্জের ফেরিঘাট থেকে সাইলো এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও প্রশান্ত বৈদ্য।

এ সময় বিআইডব্লিউটিএ’র আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস বলেন, বিআইডব্লিউটিএ’র আবেদনে আশুগঞ্জের মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা জেটি উচ্ছেদ ও বালু দিয়ে ভরাট করা নদী দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গড়ে  ওঠা ১৫টি জেটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে যারা এই দখলের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি এই অভিযানও চলমান থাকবে।

বিআইডব্লিউটিএ’র আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আশুগঞ্জের মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে ওঠা জেটি ও বালু দিয়ে নদী তীর দখল করা অংশ উচ্ছেদ করা হচ্ছে। নদীর তীর সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেঘনা নদী থেকে ১৫ জেটি উচ্ছেদ, তিন ড্রেজার জব্দ

আপডেট সময় : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০