ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তারই জের ধরে বুধবার ইরাকে যুক্তরাষ্ট্রের এরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এতে ৮০ মার্কিন সেনা নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামের- এমনটাই দাবি ইরানের।

এদিকে, আমেরিকার সঙ্গে কোনো শর্ত ছাড়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এ বিষয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি বলেন, নিষেধাজ্ঞা প্রয়োগ করে আবার আলোচনার আহবান অবিশ্বাস্য। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে ইরানের রাষ্ট্রদূত মাজিদ রাভানচি জানান, তিন জানুয়ারি ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নতুন ধারাবাহিক উত্তেজনা ও শত্রুতার সূচনা করেছে। তবে ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। সেই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরা হয়েছে চিঠিতে।
এর আগে, জাতিসংঘে দেয়া এক চিঠিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ওই চিঠিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট জানান, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত রয়েছে। ওই চিঠিতে কাসেম সোলাইমানিকে হত্যার যুক্তি হিসেবে নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

আপডেট সময় : ১০:০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০