ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি; শপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রাত নয়টার দিকে নিজের বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ভাই ও মা আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউপি সদস্য হলেন স্বপন হোসেন (৩২)। তিনি মহেশপুর উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য। রাতে হঠাৎ করেই পাঁচ-সাত জনের একটি দল এসে কুপিয়ে জখম করে স্বপনকে।
তার চিৎকার শুনে ঠেকাতে গেলে স্বপনের ছোট ভাই ও মায়ের ওপরও হামলা হয়। হামলায় ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। আহত হন তার ভাই মিল্টন হোসেন ও তার মা কাবিরন নেছা। এর মধ্যে মিল্টন হোসেনর অবস্থা গুরুতর। কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মহেশপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আওয়াল হোসেন জানিয়েছেন, স্বপন হোসেনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহত মিল্টন হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। স্বপনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের ধরতে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০