ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দত্তক নেয়া শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির সময় পুলিশ হাজির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

বরিশাল, ২০ ডিসেম্বর- বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেশ্বর গ্রামে ৫০ হাজার টাকায় বিক্রির চেষ্টাকালে দুইমাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে দত্তেশ্বর গ্রামের বকুলী বেগম নামের এক নারীর কাছ থেকে ওই ছেলে শিশুটি উদ্ধার করা হয়। বকুলী ওই গ্রামের শহিদুল ইসলাম খানের স্ত্রী।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, দত্তেশ্বর গ্রামে ৫০ হাজার টাকায় একটি শিশু বিক্রি করা হবে এমন তথ্যের ভিত্তিতে বকুলী বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২ মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়। পরে বকুলী বেগমের কাছ থেকে ওই শিশুটিকে নিয়ে ইউপি সদস্য নুরুল হক সরদারের কাছে দেয়া হয়।

শিশুটির পরিচয় জানতে বকুলী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বকুলী বেগম পুলিশকে জানান, প্রায় একমাস ধরে তিনি শিশুটিকে লালনপালন করছেন। তার আত্মীয় ফারুক হোসেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে শিশুটিকে এনে তাকে লালন-পালন করতে দিয়েছেন।

বকুলী বেগম আরও জানান, ঝালকাঠীর নলছিটি উপজেলার মগড় গ্রামের বাসিন্দা জামাল খানের কাছ থেকে শিশুটিকে দত্তক এনেছিলেন ফারুক হোসেন।

ওসি জিয়াউল আহসান জানান, শিশুটি বকুলী বেগমের বাড়িতে আনার পর অনেক লোক এসেছে দত্তক নেয়ার জন্য। এক পরিবারের কাছে ৫০ হাজার টাকায় বিক্রিরও কথাবার্তা চলছিল। তার আগেই শিশুটিকে হেফাজতে নেয় পুলিশ। শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ করা হচ্ছে। সন্ধান পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে। অনথ্যায় আইনগত প্রক্রিয়ায় শিশুটির যাবতীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দত্তক নেয়া শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির সময় পুলিশ হাজির

আপডেট সময় : ১১:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯