ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ার পর এবার ওকলাহোমায় গোলাগুলিতে নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ২৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট স্টোরে গুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় সময় সোমবার ওকলাহোমার ডানক্যানে ওয়ালমার্টে এ ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

পুলিশ জানায়, দোকানের বাইরে একটি গাড়িতে দুজন গুলিতে নিহত হয়েছে এবং তৃতীয় ব্যক্তি নিহত হয়েছে একটি পার্কিং এলাকায়। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে পুলিশে জানিয়েছে। এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে স্থানীয় সময় রোববার রাতে এক পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলা হয়।

এতে গুলিবিদ্ধ ১০ ব্যক্তির মধ্যে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সময় রোববার রাতে অজ্ঞাত বন্দুকধারীরা বাড়ির পেছনের আঙিনায় পারিবারিক অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশ জানিয়েছে, এখনও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সময় পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা বাড়ির উঠানে ফুটবল খেলা দেখছিলেন। সেই সময় আড়াল থেকে বন্দুকধারীরা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রে এ ধরনের বন্দুক হামলা প্রায়শই ঘটে থাকে। তবে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্যালিফোর্নিয়ার পর এবার ওকলাহোমায় গোলাগুলিতে নিহত ৩

আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯