ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ক্ষমতা ছাড়লেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ৩৪২ বার পড়া হয়েছে

ক্ষমতা ছাড়লেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস

আন্তর্জাতিক ডেস্ক,
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তার দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে পদত্যাগ করেছেন। রোববার রাতে এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার পাশাপাশি দেশ সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার জন্য সরকার বিরোধীদের তীব্র সমালোচনা করেন সাম্রাজ্যবাদ বিরোধী এই প্রেসিডেন্ট।
বলিভিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসাকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট মোরালেস। কিন্তু কার্লোস মেসা কারচুপির অভিযোগ তুলে ওই ফলাফল প্রত্যাখ্যান করেন এবং সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। বলিভিয়ার সরকার বিরোধী এই নেতা মার্কিনপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
প্রেসিডেন্ট মোরালেস রোববার বিকেলে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে দেশে আবার প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার কয়েক ঘণ্টা না যেতেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুডরিগেজ পদত্যাগকারী প্রেসিডেন্টের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন, ইভো মোরালেসকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মোরালেস মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী নীতি গ্রহণ করার কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র চাপের মুখে ছিলেন তিনি। ২০০৬ সাল থেকে বলিভিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইভো মোরালেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্ষমতা ছাড়লেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস

আপডেট সময় : ১০:২৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯