ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নকল গহনা এনে ধুমধাম মার খেলেন বর, সঙ্গে জরিমানাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

নকল গহনা এনে ধুমধাম মার খেলেন বর, দিতে হবে জরিমানাও

অনলাইন ডেস্ক |
বিয়েতে যৌতুক দেড় লাখ টাকা। অবশ্য কনেকেও দেওয়ার কথা চার ভরি সোনা। কিন্তু বিয়েতে নকল সোনার গহনা এনে আম-ছালা দুটিই হারিয়েছে বর। বিয়েতো ভেঙেই গেছে, সেইসঙ্গে জরিমানা ও খেতে হয়েছে ধুমধাম মার।
গেল শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর থানার নয়ামাটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের নাম মো. হৃদয় মিয়া (২২)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তার সঙ্গে পার্শ্ববর্তী ধামগড় ইউনিয়নের নয়ামাটি গ্রামের এক তরুণীর (১৮) বিয়ের তারিখ ঠিক হয়। ঘটকের মধ্যস্থতায় এই বিয়েতে কনেকে চার ভরি স্বর্ণালঙ্কার দেওয়ার চুক্তি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আগ মুহূর্তে কনেপক্ষ স্বর্ণালঙ্কার দেখতে চান। বরপক্ষও চার ভরি সোনার গহনা বের করে দেয়। কিন্তু গহনা দেখে কনেপক্ষের সন্দেহ হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গয়নাগুলো যাচাই করে এক স্বর্ণালঙ্কার নকল বলে জানান।
এ সময় গ্রামবাসী ও কনের স্বজনরা বর ও ঘটককে পিটুনি দিয়ে বিয়ে বাতিল করে দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক সালিশ বৈঠক করে কনেপক্ষের ক্ষতিপূরণ বাবদ বরপক্ষ দুই লাখ টাকা জরিমানা করে। এই জরিমানার টাকা আগামী ৪০ দিনের মধ্যে দিতে হবে।
মুছাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নকল গহনা এনে ধুমধাম মার খেলেন বর, সঙ্গে জরিমানাও

আপডেট সময় : ১০:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯