ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আশুলিয়ায় এক ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

আশুলিয়ায় এক ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

অনলাইন ডেস্ক |
সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার (২৩)।
সোহাগ নতুন ডিইপিজেডে অপরারেটর হিসেবে কাজ করতেন আর সাদিয়া ছিলেন গৃহিনী। খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে সাদিয়া।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সোহাগ তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা।
এ সময় তাদের কোনও সাড়াশব্দ না পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ ও সাদিয়ার মরদেহ পায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আশুলিয়ায় এক ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯