ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশের সঙ্গে আসামির ধস্তাধস্তি, গুলিবিদ্ধ ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ১৭৬ বার পড়া হয়েছে

পুলিশের সঙ্গে আসামির ধস্তাধস্তি, গুলিবিদ্ধ ২

কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে এক কিশোরসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঙ্গড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ওই গ্রামের কবীরের ছেলে রাকিব (১৫) ও মফিজের ছেলে (৩০)।

পুলিশ জানায়, সোহাগ নামের এক মাদক মামলার আসামিকে ধরতে বাঙ্গড্ডা গ্রামে অভিযান চালায় পুলিশ। পরে আসামিকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় সোহাগ ও তার স্বজনদের। পুলিশের দাবি এ সময় আসামিপক্ষের লোকজনের হাত লেগে গুলি ছুটলে এক কিশোরসহ দুইজন গুলিবিদ্ধ হন।

তবে স্থানীয়দের দাবি, জামিনে থাকা সোহাগকে পুলিশ আটক করতে আসে। এ সময় জামিনের কাগজ দেখানোর পরও পুলিশ তাকে হাতকড়া পড়ানো শুরু করে। এতে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় পুলিশ গুলি ছোড়লে দুইজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের সঙ্গে আসামির ধস্তাধস্তি, গুলিবিদ্ধ ২

আপডেট সময় : ০৯:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯