ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পৌরসভার পানি খেয়ে ৮৩ জন হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহকৃত পানি খেয়ে ১২ ঘন্টায় হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের পানি খেয়ে হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে অনেকেই চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অনেকেই নিজ বাড়ি ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, হাসপাতালে নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিলেও রোগীদের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন রোগীসহ তাদের স্বজনরা।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হরিপুর ও দ্বারিয়াপুরসহ সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ৮৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জন চিকিৎসাসেবা নিয়ে বাড়ি গেছেন এবং অন্যরা এখনও ভর্তি রয়েছেন। তবে হাসপাতালে স্যালাইন সংকট রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পানি খেয়ে ওই এলাকার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কি-না তার জন্য সেখানে পৌরসভার লোক পাঠানো হয়েছে। তাদের পানি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ স্যালাইন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পৌরসভার পানি খেয়ে ৮৩ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৯:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯