ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জের এমপি বাবু ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তাদের মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

মঙ্গলবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হিসাব তথ্য ও বিবরণী দিতে চিঠি পাঠিয়েছে। এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাংকগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নজরুল ইসলাম বাবুর সব ব্যাংক হিসাব, আমানত, ক্রেডিট কার্ডসহ সবধরনের হালনাগাদ হিসাব আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১১৩ (এফ) ধারার ক্ষমতা বলে ১ জুলাই ২০১২ সাল থেকে তার ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বন্ধ কিংবা শেষ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া চিঠিতে নজরুল ইসলাম বাবুর স্ত্রী সায়েমা আফরোজ এবং তার চার প্রতিষ্ঠান সূচনা ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এম/এস স্টার ট্রেডিং কোম্পানি, এমএস বাবু এন্টারপ্রাইজ এবং এম/এস সূচনা ডাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জের এমপি বাবু ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তলব

আপডেট সময় : ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯