ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বই বিতরণ উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে

আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি: দেশের অন্যান্য জেলার ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বই উৎসব শুরু হয়েছে। জেলার প্রায় ৭০৬ প্রাথমিক ও ১২২ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের শিশুরা পাচ্ছে নতুন বই।মঙ্গলবার(১ জানুয়ারি) সব কটি বিদ্যালয়েই একযোগে বই বিতরণ করা হয়। মাতৃভাষার বইও এদিন বিতরণ করা হয় অধিকাংশ বিদ্যালয়ে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৫০৫ শিশুর মাঝে ৪ লাখ ৭২ হাজার ৪২৪টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪৯ হাজার ছাত্রছাত্রী পেয়েছে নতুন বই।

বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই শিশুদের হাতে তুলে দেন ২৯৮ নং আসনের খাগড়াছড়ি থেকে নির্বাচিত দুইবারের এমপি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। অপরদিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হামিদুল হক।

পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন উপস্থিত ছিলেন।

গুইমারা মুশফিক উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহিদ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেজর নাফিদাত হোসাইন। এবং প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসি,জি।

এদিকে গুইমারা উপজেলা সদর গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে পাজেপ চেয়ারম্যান কংজরি চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও জেলা সদরে বই বিতরণ অনুষ্ঠান থাকার কারনে গুইমারার অনুষ্ঠানে থাকা সম্ভব হয়নি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মার্মা, উপজেলা নির্বাহি অফিসার জনাব পঙ্কজ বড়ুয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মার্মা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া , হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল। সভাপতির বক্তব্য শেষে ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন ।

এছাড়াও গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুইমারা বালিকা উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বই বিতরণ উৎসব

আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯