ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দুই পথচারীকে পিষে মারল খুলনাগামী বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

যশোরের নওয়াপাড়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের মৃত মোনতাজ আলী শেখের ছেলে গোলাম নবী (৮০) ও দত্তগাতী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫)।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার সকালে পৌরসভার রাজঘাট এলাকায় খুলনাগামী প্রিন্স পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৬৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা নিহত দুই পথচারীকে বাসের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাসটিকে আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই পথচারীকে পিষে মারল খুলনাগামী বাস

আপডেট সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯