ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডিসির কাছে ঘুষ চাইলেন ভূমি কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সাতক্ষীরা;
জমির নামজারি ফি ১ হাজার ১৭০ টাকা। কিন্তু এর সঙ্গে পাঁচ হাজার টাকা খরচ চেয়ে বসেছেন ভূমি কর্মকর্তা মোকলেস আলী। পরিচয় গোপন করে ভূমি কর্মকর্তা মোকলেস আলীর সঙ্গে ফোনে কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল।

কথা বলার সময় ভূমি কর্মকর্তার কাছে ডিসি জানতে চান খরচ কম নেবেন কিনা। তখন ফোনের অপর প্রান্ত থেকে ভূমি কর্মকর্তা ডিসিকে জানিয়ে দেন এক টাকাও কম হবে না।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে। বৃহস্পতিবার দুপুরে নিজের জমির নামজারি করাতে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যান ফাহাদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি। অফিসে গেলেই কাগজপত্র দেখে পাঁচ হাজার টাকা ঘুষ চেয়ে বসেন ভূমি কর্মকর্তা মোকলেস আলী।

ফাহাদ হোসেন বলেন, নিজেদের জমির নামজারি করাতে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাই। অফিসে যাওয়ার আগে আমি বাইরের সাইনবোর্ডে দেখি, সব মিলিয়ে খরচ ১ হাজার ১৭০ টাকা। কিন্তু ভূমি কর্মকর্তা মোকলেস আলী আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানাই।

তিনি আরও বলেন, পরিচয় গোপন করে ওই কর্মকর্তার সঙ্গে ঘুষের টাকা কম দেয়ার ব্যাপারে কথা বলেন ডিসি। চার হাজার টাকায় কাজটি করে দেয়া যাবে কিনা এমন অনুরোধ জানানো হয়। পরে ফোনের অপর প্রান্ত থেকে জানিয়ে দেয়া হয় এক টাকাও কম হবে না। টাকা নিয়ে আসছি বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডিসি। এরপর ডিসি ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের টিম পাঠান।

এরপর ডিসির কাছে ঘুষ দাবির ঘটনায় জড়িত ভূমি কর্মকর্তা মোকলেস আলীকে আটক করা হয়। সেই সঙ্গে বিষয়টি প্রমাণিত হওয়ায় মোকলেস আলীকে বরখাস্ত করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, দুর্নীতির অভিযোগে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়। ডিসির কাছে ঘুষ চাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিসির কাছে ঘুষ চাইলেন ভূমি কর্মকর্তা

আপডেট সময় : ০১:১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯