ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

বাঁকেরগঞ্জের দাঁড়িয়ালে রাস্তা আটকে এক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
বাড়ির চলাচলের রাস্তার উপর বেড়া দিয়ে জমির মালিক বৃদ্ধ ও তার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গোষ্ঠী। ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সকলের নিকট অভিযোগ করলেও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ থানার ৩নং দাড়িয়াল বামনিকাঠি গ্রামে। অভিযোগ কারী ওই গ্রামের স্থায়ী বাসিন্দা হাজী আব্দুল জলিল। অভিযোগে তিনি জানান, গতকাল অত্র গ্রামের বকাটে কতিপয় সন্ত্রাসীরা তার বাড়ি থেকে বের হবার তিনটি এজমালি রাস্তা রাতারাতি বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে। প্রতিবেশী সুমন, বাবু, সুজন, সহিদুল ইসলাম হাওলাদারসহ আরো দুই তিনজন মিলে গতকাল জোরপূর্বক চলাচলের তিনটি রাস্তা বন্ধ করে তাকে অবরুদ্ধ করে রেখেছে। কি কারনে এমন ঘটনা সে বিষয়ে অভিযোগ করে জানায়, তিন বছর পূর্বে তিনি এবং তার স্ত্রী হজ্জ পালন করে আসে। সে থেকে উপরোক্ত উল্লেখ্য কতিপয় জাল দলিল তৈরি করে সন্ত্রাসীরা তার কাছে বিভিন্ন সময়ে নানা ধরনের চাঁদা দাবী করে। কিন্তু বিনা কারনে অযুক্তিক ভাবে কোন টাকা না দেয়ায় তাকে অবরুদ্ধ করে রেখে টাকা আদায় করতে চাইছে তারা বলেও জানান জলিল। তিনি এ বিষয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জব্বার বাবুলকে সরেজমিনে এনে দেখালে তিনি থানা পুলিশ না করার পরামর্শ দিয়ে সন্ধ্যায় তাদের সাথে বসে সমস্যার সমাধান করে দিবেন বলেও আশ্বাস দেয় তবে শেষ পর্যন্ত কিছুই সমাধান হয়নি বলে জানা গেছে। অভিযোগকারী আরও জানান, এসব করার জন্য সাবেক চেয়ারম্যান বর্তমান জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম হাওলাদার ইন্দন দেয়। তার কাছে আমরা অভিযোগ করেছি কিন্তু সে এসব নিয়ে কিছুই করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।

উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাঁকেরগঞ্জের দাঁড়িয়ালে রাস্তা আটকে এক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা!

আপডেট সময় : ১২:২৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯