ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার শপথ করালেন ডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: 
কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার শপথ করিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল। গতকাল রোববার বিকেলে নিজ কার্যালয়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার জন্য শপথ বাক্য পাঠ করিয়ে তিনি জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।

এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, অফিসে এসে কেউ হয়রানি হবে না। কারও কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নেব না। আমাদের অফিস দুর্নীতিমুক্ত থাকবে। ভূমি নিয়ে যেখানে কাজ হয় সেখানে প্রতিটি জায়গায় মানুষ হয়রানি হয়। মানুষ যেন হয়রানি না হয় সেই উদ্যোগ নিতে হবে। আইনে যা আছে তাই করতে হবে। কারও কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বেআইনি কাজ করা যাবে না।

তিনি আরও বলেন, বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িত। অনেক জায়গায় প্রতিষ্ঠানিক দুর্নীতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। অনেকে হয়তো ভাবেননি আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে, আর দুর্নীতি নয়। ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, ইউএনও অফিস ও জেলা প্রশাসন কোথাও দুর্নীতি থাকবে না। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে এবং তা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক অফিসে দুর্নীতিমুক্ত লেখা বোর্ড টানাতে হবে। দেশে আমরাই প্রথম বলতে চাই সাতক্ষীরায় ভূমি সেবায় কোনো দুর্নীতি হয় না। আমরা দুর্নীতিমুক্ত।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান ও আরডিসি দেওয়ান আকরামুল হক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি না করার শপথ করালেন ডিসি

আপডেট সময় : ০২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯