ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনি খেল পুলিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ২২১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: 
ইয়াবা কেনার সময় জনতার হাতে পিটুনি খেয়েছেন ঠাকুরগাঁও সদর থানার মোশারফ হোসেন নামে এক কনেস্টবল।

রোববার (১৩ অক্টোবর) রাত ১১টায় ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই কনস্টেবলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান এ ঘটনায় অভিযুক্ত কনেস্টবল মোশারফকে ক্লোজড করে পুলিশ লাইনে দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনেস্টবল মোশারফ রাত ১০টা দিকে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে গেলে বাকবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে ওই পুলিশ সদস্যকে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে বেধড়ক মারপিট করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জীবন জানায়, পুলিশ সদস্য মোশারফ প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে সত্যপীর ব্রিজ এলাকায় চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানি করেন। বিভিন্ন সময়ে ইয়াবা ট্যাবলেট পকেটে ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত পুলিশ সদস্য মোশারফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মাদকের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনি খেল পুলিশ!

আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯