ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রেমিকার অভিযোগে বাসর রাতে কারাগারে যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা); সাভারে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম আলিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারী গার্মেন্টস কর্মী ওই মেয়েটির সঙ্গে ভাগলপুরের শাহ আলমের ছেলে মনিরুল ইসলাম আলিফের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় আড়াই বছর আগে মেয়েটিকে বিয়ে করবে বলে পার্শ্ববর্তী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন আলিফ। পরে গতকাল শুক্রবার রাতে আলিফ অন্যত্র বিয়ে করে স্ত্রীকে ঘরে তুলেন। এ খবর পেয়ে ওই প্রেমিকা আলিফের বাড়িতে ছুটে আসেন। সেখানে বিচার না পেয়ে রাতেই সাভার মডেল থানায় অভিযোগ দেন এবং আলিফের বাড়ির সামনে অনশন শুরু করেন।

এ সময় মধ্যরাতে সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আলিফের বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। থানায় এসে মনিরুল ইসলাম আলিফ অভিযোগের সত্যতা স্বীকার করেন।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, প্রেমিকার অভিযোগে ভিত্তিতে আলিফকে গ্রেফতার করা হয়। গত এক বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আলিফকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমিকার অভিযোগে বাসর রাতে কারাগারে যুবক

আপডেট সময় : ০১:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯