ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাড়ি পৌঁছে দেয়ার ছলে ৫ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মায়ের করা মামলায় সজিব হোসেন (২৫) ও রাজন (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মেয়েটি তার বড় বোনের বাড়ি পশ্চিম চাঁদপুর থেকে নিজ বাড়ি আমিশাপাড়া ইউনিয়নের পানিয়া শালা গ্রামের উদ্দেশ্যে রিকশায় করে যাচ্ছিল। পথে আমিশাপাড়া বাজারে রিকশা স্ট্যান্ডের জাহান প্লাজার সামনে নামে সে। এ সময় বজরগ্রাঁও গ্রামের পণ্ডিত বাড়ির নুর নবী বাহারের ছেলে সজিব হোসেন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে নেয়। পরে কিছু দূর যাওয়ার পর সোহাগ ও শুক্কুর মিয়ার বিল্ডিংয়ের সামনে সিএনজিটি বন্ধ করে দেয় সে।

সজিব মেয়েটিকে কিছুক্ষণ টিভি দেখানোর কথা বলে দলিল লেখক সহিদ উল্যাহ সোহাগের বিল্ডিংয়ের ৫ম তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে নাঈম (২৫) ও রাজন ছিলো। এ সময় তারা ওই ছাত্রীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে বাড়ির উদ্দেশ্যে একটি রিকশা ভাড়া করে দেয় তারা। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোনাইমুড়ী থানা পুলিশে খবর দেন।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাড়ি পৌঁছে দেয়ার ছলে ৫ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ

আপডেট সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯