ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরগুনায় মসজিদে ইমামের বোরকা পরা কাণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি;

বরগুনার পাথরঘাটা বোরকা পরা অবস্থায় আতাউর রহমান নামের মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাত ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের হাসপাতাল সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আতাউর রহমান উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের এলাকার লুৎফুর রহমানের ছেলে ও পাথরঘাটা কলেজ মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে পশু হাসপাতালের সামনের ব্রাঞ্চ রোডে একজন বোরকা পরা মানুষকে ঘোরাঘুরি করতে দেখলে সন্দেহ হলে তার গতিবিধি লক্ষ্য করে। পরবর্তীতে তিনি কোথায় কার কাছে যাবেন জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই সড়কের বাসিন্দা মো. সুমন মিয়া তাকে ধরে ফেলে।

সুমন মিয়া জানান, তাকে আটক করার পর তিনি নিজেকে কলেজ মসজিদের ইমাম পরিচয় দেন। তখন স্থানীয় কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে খবর দিলে সে পুলিশ খবর দিয়ে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে কাউন্সিলর রোকনুজ্জামান রুকু জানান, রাত ১১টার দিকে স্থানীয়রা কলেজ মসজিদের ইমাম আতাউর রহমানকে বোরকা পরা অবস্থায় আটক করে। তখন তিনি জানান, আমি শয়তানের প্ররোচণায় বোরকা পরেছিলাম। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

বরগুনা জেলা ইমাম সমিতির সভাপতি ও পাথরঘাটা সাবরেজিস্ট্রি মসজিদের ইমাম আবদুল জলিল জানান, বোরকা পরা অবস্থায় কলেজ মসজিদের ইমাম আতাউর রহমানকে আটকের খবর শুনেছি। ওই ইমাম যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কেননা তিনি আলেম-ওলামাদের সম্মান নষ্ট করেছেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন জানান, বোরকা পরা অবস্থায় এক ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি পাথরঘাটা কলেজ মসজিদের ইমাম ও তাবলীগী মার্কাজ মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরগুনায় মসজিদে ইমামের বোরকা পরা কাণ্ড!

আপডেট সময় : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯